রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ মাস্টর্সের শেষ সেমিস্টার ফলাফলে সিজিপিএ ৪এ ৪ পেয়েছেন।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী জাহিদ। মাস্টার্সের তিন সেমিস্টারের ফলাফলে দেখা গেছে তিনি প্রথম সেমিস্টারে ৩.৯২, দ্বিতীয় সেমিস্টারে ৩.৮৮ এবং তৃতীয় সেমিস্টারে ৪.০০ আউট অব ৪.০০ (সিজিপিএ) পেয়েছেন । যা গড়ে ৩.৯৩। স্নাতকে তার ফলাফল ছিল ৩.৭৬।
সাফল্যের অনুভূতি জানিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া। পরিশ্রম তো অবশ্যই আছে, তবে আল্লাহর রহমতটাই কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ভালো ফলাফলের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটলো। সবার নিকট দোয়ার আর্জি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চাই। পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জন করবো।
প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে জয়ী হয়ে ভিপি নির্বাচিত হন রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ
বার্তা বাজার/এমএমএইচ






