ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা

কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। লিভার সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।

গত শুক্রবার রাত থেকে তিনি হাসপাতালে ভর্তি। আজ রোববার (১০ মে) তার অবস্থা অপরিবর্তিত। তিনি এখনও সংকটাপন্ন। কারিনাকে বিদেশ নেয়ার চেষ্টা করছে পরিবার।

কারিনার পরিবারের পক্ষ থেকে জানা যায়, তার শারীরিক জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এর মধ্যে তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

 

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন