ঢাকা   শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:৫৫ পিএম

চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে

আগামীকাল শনিবার (১৬ মে) তারেক রহমান চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

শুক্রবার (১৫ মে) বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

বিএনপি মিডিয়া সেলের তথ্যমতে, শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতে বেলা সাড়ে ১১টার দিকে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি-ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবেজেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে তারেক রহমানের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ইতোমধ্যে সম্ভাব্য কর্মসূচির স্থানগুলো পরিদর্শন করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!