নড়াইলের লোহাগড়া উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বিকেলে উপজেলার যশোর – কালনা মহাসড়কের কালনা এলাকায় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের ব্যানারে দেখা লেখা ছিলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেল, বিদ্যুৎ , গ্যাস সংকট ও হামের টিকাদানের অব্যবস্থাপনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অপচেষ্টার প্রতিবাদ এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও রাজবন্দীদের মুক্তির দাবিতে, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। এ সময় উপস্থিত ছিলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আয়োজনে নিজাম উদ্দিন খান মিলু সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ নড়াইল।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বার্তা বাজারকে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হয়েছে ভিডিওটি আমি দেখছি তাতে মনে হয় এটা আমাদের থানায় মধ্যে নয়। পরবর্তীতে এরকম কিছু হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






