ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘গোপন বৈঠক’: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:০২ এএম

‘গোপন বৈঠক’: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে শহরের ‘গ্র্যান্ড হল রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারী হিসেবে পরিচিত।

আটককৃতরা হলেন খোরশেদ আলম অপু, মেহেদী এবং সোহেল। এদের মধ্যে খোরশেদ আলম অপু চাঁদপুর জেলার মতলব থানাধীন ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহেদী ওই একই শাখার পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। জানা গেছে, তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যাকাণ্ডের ঘটনায় দুটি এজাহারভুক্ত মামলা রয়েছে।

শুক্রবার দুপুরে ইসলামী ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাষাঢ়ার একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগের গোপন বৈঠকের খবর ছড়িয়ে দেন। এরপরই পুলিশ ‘গ্র্যান্ড হল রেস্টুরেন্টে’ অভিযান চালায়।

এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান জানান, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠকের চেষ্টা করেছিলেন এবং যুবলীগের একটি কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে তারা সেখানে জড়ো হয়েছিলেন। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় তারা স্থান পরিবর্তন করে ওই রেস্টুরেন্টে অবস্থান নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!