ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জঙ্গলে বাঘের থাবায় চার নারীর মৃত্যু

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:১৮ পিএম

জঙ্গলে বাঘের থাবায় চার নারীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যের চন্দ্রপুর জেলায় পাতা তুলতে গেয়ে বাঘের থাবায় চারজন নারীর মৃত্যু হয়েছে। একসঙ্গে চারজনের মৃত্যু বিরল বলে জানিয়েছে বন বিভাগ। শুক্রবার (২২ মে) জেলার সিন্ধেওয়াহি তহসিলের গুঞ্জেওয়াহি জঙ্গলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বন দপ্তর জানায়, ওই দিন জঙ্গলে পাতা (তেন্ডু পাতা) সংগ্রহ করতে যান ১৩ জন নারীর একটি দল। হঠাৎ করেই একটি বাঘ তাদের ওপর আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— কাভদুবাই দাদাজি মোহুরলে (৪৫), অনুবাই দাদাজি মোহুরলে (৪৬), সঙ্গীতা সন্তোষ চৌধুরী (৩৬) এবং সুনিতা কৌশিক মোহুরলে (৩৩)।

প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ভারতীয় টাকায় ২৫ হাজার রুপি করে সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। পাশাপাশি যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

ঘটনার পর বাঘটিকে ধরার জন্য বন বিভাগ অভিযান শুরু করেছে। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ঘটনাস্থলটি তাডোবা টাইগার প্রজেক্ট সংলগ্ন এলাকায় অবস্থিত। নাগপুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের এই চন্দ্রপুর জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বাঘের হামলায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন