ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘চিরকালই হরমুজ প্রণালির রক্ষক থাকবে ইরান’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম

‘চিরকালই হরমুজ প্রণালির রক্ষক থাকবে ইরান’

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিপরীতে ফি আদায়ের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইরান সব সময়ই হরমুজ প্রণালির মূল ‘প্রহরী’ ছিল এবং ভবিষ্যতেও চিরকাল তা-ই থাকবে।

সোমবার (১৩ জুলাই) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত ইরান দীর্ঘদিন ধরেই নিশ্চিত করে আসছে। ফলে এই সুরক্ষার জন্য কোনো ক্ষতিপূরণ বা মাশুল আদায় করতে হলে তা ন্যায্য হওয়া উচিত।

ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করে খোঁচা দিয়ে আরাগচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট একেবারেই ঠিক কথা বলেছেন যে যারা হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ পথ নিশ্চিত করবে, তাদের এই সেবার জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর ইরান চিরকালই এই প্রণালির রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তবে ট্রাম্পের প্রস্তাবিত ২০ শতাংশ ফি-কে অতিরিক্ত আখ্যা দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান এই মাশুল নির্ধারণের ক্ষেত্রে ন্যায্য আচরণ করবে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণার পরিপ্রেক্ষিতে এলো। সম্প্রতি ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ঘোষণা করেন যে ওয়াশিংটন ইরানের ওপর আবারও নৌ-অবরোধ আরোপ করতে যাচ্ছে।

একই সাথে তিনি দাবি করেন, কৌশলগত এই জলপথে নিরাপত্তা দেওয়ার ব্যয়ভার মেটাতে হরমুজ প্রণালি অতিক্রমকারী সমস্ত কার্গো জাহাজ থেকে ২০ শতাংশ ফি আদায় করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, এই প্রণালি উন্মুক্তই থাকবে এবং এই প্রস্তাবিত ফি মূলত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার খরচ হিসেবে নেওয়া হবে। ট্রাম্পের এই দাবির জবাবেই ইরান পাল্টা সুর চড়িয়ে প্রণালীটির ওপর নিজেদের চিরন্তন কর্তৃত্বের কথা পুনর্ব্যক্ত করল।

সূত্র: মেহের নিউজ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন