ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আসিম মুনিরকে গালিবাফের বার্তা, ‘ইরান কম্প্রোমাইজ করবে না’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:০৫ পিএম

আসিম মুনিরকে গালিবাফের বার্তা, ‘ইরান কম্প্রোমাইজ করবে না’

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে ইরানের জাতীয় স্বার্থে কোনো ধরনের ‘কম্প্রোমাইজ’ কিংবা ‘আপস’ করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানায়, ইরান তার দেশের অধিকার ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গালিবাফ।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির সময় ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করেছে। যদি যুক্তরাষ্ট্র ‘ভুলভাবে আবারও যুদ্ধ শুরু করে’, তবে তার ফল হবে আরও ‘ধ্বংসাত্মক ও ভয়াবহ’।

এদিকে, একই সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেছেন বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন