ঢাকা   রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবারের যুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে : সাবেক ইসরাইলি নিরাপত্তা প্রধান জিওরা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:৫৬ পিএম

এবারের যুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে : সাবেক ইসরাইলি নিরাপত্তা প্রধান জিওরা

এবারের যুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে : সাবেক ইসরাইলি নিরাপত্তা প্রধান জিওরা

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক সংঘাতে ইরানই বিজয়ী হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের সাবেক নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ড।তার মতে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল— দু’দেশই এখন কঠিন কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ইসরাইলের চ্যানেল ১২–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়।’

আইল্যান্ডের মতে, সংঘাতের পুরো সময়জুড়ে ইরানের নেতৃত্ব অটুট ছিল এবং তারা নিজেদের সক্ষমতা দেখাতে পেরেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে আলোচনায় তেহরান আরও শক্ত অবস্থানে যেতে পারবে।

তিনি আরও বলেন, ওয়াশিংটন এখন ‘স্পষ্ট চাপের মধ্যে’ রয়েছে। 

তার দাবি, বর্তমান কূটনৈতিক তৎপরতার মূল লক্ষ্য সংঘাত বন্ধ করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নয়। তিনি এটিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল—উভয়ের জন্যই কঠিন পরিস্থিতি হিসেবে বর্ণনা করেন। তথ্যসূত্র: মিডল ইস্ট আই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!