ঢাকা   রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ন্যান্সির এই স্ট্যাটাস মুহূর্তেই অন্তর্জালে ভাইরাল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৩:১৩ পিএম

ন্যান্সির এই স্ট্যাটাস মুহূর্তেই অন্তর্জালে ভাইরাল

ন্যান্সির এই স্ট্যাটাস মুহূর্তেই অন্তর্জালে ভাইরাল

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বরাবরই স্পষ্টভাষী। এবার দেশত্যাগী এক পলাতক নেত্রী ও তার আত্মগোপনে থাকা অনুসারীদের নিশানা করে কড়া তোপ দাগলেন এই গায়িকা। তবে পোস্টে সরাসরি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি।

রোববার (২৪ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন ন্যান্সি। সেখানে তিনি লেখেন ‘পলাতক নেত্রীর পলাতক ভাই বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি এরা আজকাল কোন গ্রহে থাকে’

স্ট্যাটাসে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করলেও দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নেটিজেনরা বিষয়টি সহজেই সমীকরণ করে নিচ্ছেন। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পলাতক অনুসারীদের ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন এই গায়িকা। কারণ একটি রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে আছেন ক্ষমতাচ্যুত দলটির অনেক নেতাকর্মী। 

অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। তবে আড়ালে থেকে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে তাদের সরব হতে বা হুমকি দিতে দেখা যায়। মূলত এই বিষয়টিকে কেন্দ্র করেই ন্যান্সির এই স্ট্যাটাস যা মুহূর্তেই অন্তর্জালে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে নেটিজেনরাও নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এর আগেও দেশের নানা অসঙ্গতি ও রাজনৈতিক বিষয়ে সরব হতে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পীকে। নিজের স্পষ্ট অবস্থানের কারণে অনেক সময় তাকে তোপের মুখেও পড়তে হয়েছে। তবে কোনো সমালোচনাকেই পাত্তা না দিয়ে বরাবরই নিজের মত প্রকাশে অটল থেকেছেন ন্যান্সি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!