ঢাকা   সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপিকে জুলাই আন্দোলনের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হয়েছে: আইনমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম

বিএনপিকে জুলাই আন্দোলনের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হয়েছে: আইনমন্ত্রী

বিএনপিকে জুলাই আন্দোলনের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিএনপি টু দ্য পয়েন্টে জুলাই সনদ মেনে চললেও জামায়াত তা মানছে না।

রোববার (২৪ মে) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাস পরিদর্শন শেষে উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে জুলাই আন্দোলনকে মুখোমুখি করে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে সারা দেশে লিফলেট বিতরণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি টু দ্য পয়েন্টে জুলাই সনদ মানছে, জামায়াতওয়ালারা মানছে না।

তিনি আরও বলেন, এসব তথ্য-উপাত্ত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের সরকারের উন্নয়ন কার্যক্রম ও নীতিমালা সম্পর্কে ইতিবাচক প্রচারের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণের নির্দেশনাও দেন।

এর আগে দুপুরে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে বিভিন্ন অনুষদ ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী শিরিন সুলতানা ও কনিষ্ঠ কন্যা অধরা জামান।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!