ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সেরা সংলাপের পুরস্কার জিতে নিলেন শাহরুখ পুত্র আরিয়ান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:১০ এএম

সেরা সংলাপের পুরস্কার জিতে নিলেন শাহরুখ পুত্র আরিয়ান

সেরা সংলাপের পুরস্কার জিতে নিলেন শাহরুখ পুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক : সিনেমার পর্দা কিংবা ওটিটির ফ্রেম—যেকোনো কনটেন্টের আসল প্রাণ লুকিয়ে থাকে তার চিত্রনাট্যে। পর্দার পেছনের সেই কারিগরদের সম্মান জানাতেই বসেছিল সপ্তম ‘এসডব্লিউএ অ্যাওয়ার্ডস’-এর জমকালো আসর। প্রতিকূল সময়েও যারা কলমের জোরে সৃজনশীলতার সীমানা ছাড়িয়ে গেছেন, ভারতীয় গল্প বলার সেই অগ্রদূতদেরই এবার স্বীকৃতি দিল স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশন।

ফিচার ফিল্ম, ওয়েব সিরিজ, টেলিভিশন এবং লিরিক্স—সব মিলিয়ে মোট ১৫টি বিভাগে দেয়া হয়েছে এই পুরস্কার। এবারের আসরে পুরো সন্ধ্যার আলো কেড়ে নিয়েছিল যে ক’টি নাম, তার মধ্যে অন্যতম থ্রিলার ঘরানার ‘স্টোলেন’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এবং বহুল চর্চিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’।

তবে এবারের পুরস্কার মঞ্চে সবচেয়ে বড় চমক দেখালেন আরিয়ান খান। পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে নিজের অভিষেক প্রজেক্ট দিয়েই বাজিমাত করলেন তিনি। ওটিটির জনপ্রিয় সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর জন্য ওয়েব কমেডি, মিউজিক্যাল কিংবা রোমান্স বিভাগে দুটি মনোনয়ন পেয়েছিল তার টিম।

 

‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের জন্য সেরা সংলাপের পুরস্কার জিতে নিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান। শুধু তাই নয়, ডেবিউ চিত্রনাট্যকার হিসেবে জিতেছেন সেরা চিত্রনাট্যের সম্মাননাও। তবে এই কৃতিত্ব তিনি একা নেননি; চিত্রনাট্যের এই রাজকীয় সম্মাননা আরিয়ান ভাগ করে নিয়েছেন তাঁর দুই সহ-লেখক বিলাল সিদ্দিকী ও মানব চৌহানের সঙ্গে।

 

স্টারকিড তকমার বাইরে গিয়ে স্রেফ মেধা আর কলমের জোরে বিনোদন দুনিয়ায় নিজের শক্ত অবস্থান জানান দিলেন আরিয়ান খান। আর সেই সঙ্গে এসডব্লিউএ-র এই মঞ্চ আরও একবার প্রমাণ করল, কনটেন্ট যেমনই হোক—দিনশেষে গল্পের জোরই আসল কথা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!