ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধর্ষণের শিকার শিশুর পরিবারকে বিএনপি নেতার হুমকি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:৪৬ পিএম

ধর্ষণের শিকার শিশুর পরিবারকে বিএনপি নেতার হুমকি

নরসিংদীর শিবপুরে দরিদ্র পরিবারের এক ১২ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত আরিফ ও আলমগীর নামে দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, কিছু দিন আগে মাদরাসা থেকে বাড়িতে ফেরার পথে শিশুটিকে আরিফ ও আলমগীর মুখ চেপে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ করে। ধর্ষণের পর কাউকে কিছু জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে শিশুটি এত দিন কাউকে কিছু জানায়নি। গত রোববার শিশুটি তার পরিবারকে ঘটনা সম্পর্কে জানায়।

তবে আলমগীরের বড় ভাই, স্থানীয় বিএনপি নেতা মিলন শিশুর পরিবারকে একাধিকবার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হওয়ার পর ধর্ষক আরিফ ও আলমগীরসহ তাদের পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে।

শিশুর পরিবার শিশুটিকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে। পরে ভিকটিমের পরিবার আরিফ ও আলমগীরের নামে শিবপুর থানায় মামলা করে।

পুলিশ এখনো ধর্ষকদের গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শিবপুর মডেল থানার ওসি কোহিনুর মিয়া জানান, ওই গণধর্ষণের বিষয়ে শিবপুর থানায় মামলা করা হয়েছে। এখনো কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!