নড়াইলের লোহাগড়া উপজেলায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাব্বির গাজী (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। ও সাথে শওকত নামের একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ৩ টার দিকে উপজেলার কালনা- যশোর মহাসড়কের মধুমতি আর্মি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাব্বির গাজী যশোর জেলার অভয়নগর এলাকায় বাবুল গাজীর ছেলে। আহত শওকত একই এলাকায় বাসিন্দা।
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজাহার দিনে সকালে সাব্বির ও শওকত মোটরসাইকেল নিয়ে যশোর অভয়নগর থেকে নড়াইলে লোহাগড়া উপজেলার মধুমতি সেতু দেখতে আসে। তারা মধুমতি সেতুতে ঘোরাঘুরি শেষ করে বাড়ি দিকে যাচ্ছিলেন পথে মধ্যে কালনা – যশোর মহাসড়কের মধুমতি আর্মি ক্যাম্পের সামনে আসলে যশোর থেকে আসা ঢাকা গামী রোজিনা এক্সপ্রেস তাদের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ও সাথে থাকা শওকতের অবস্থা অসংখ্যজনক হাওয়াই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বার্তা বাজারকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বার্তা বাজার/এস এইচ






