ঢাকা   মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রশাসনের সহায়তায় ঈদের আনন্দে শামিল প্রতিবন্ধী মুহছেনার পরিবার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:১৪ পিএম

প্রশাসনের সহায়তায় ঈদের আনন্দে শামিল প্রতিবন্ধী মুহছেনার পরিবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উখিয়ার অসহায় ও প্রতিবন্ধী মুহছেনা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ঈদের দিন সন্ধ্যায় পরিবারটির হাতে কোরবানির মাংসসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা-এর উদ্যোগে দরিদ্র এই পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে কষ্টে থাকা পরিবারটির জন্য এ সহায়তা ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।

ত্রাণসামগ্রী পেয়ে মুহছেনা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর পরিবারের দুর্দশার সময়ে উখিয়া উপজেলার কেউ খোঁজ না নিলেও ইউএনও রিফাত আসমা নিজ উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা ইউএনও রিফাত আসমার এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!