ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক একাধিক নেতাকর্মী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:৪৮ পিএম

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক একাধিক নেতাকর্মী

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে দলটির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেছেন। এ সময় বেশ কয়েকজনক আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।

আজ (সোমবার) সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ও শুরুর সময় দলটির নেতাকর্মীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। পরে জানাজা শেষে তারা মিছিল বের করার চেষ্টা করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।

ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় এবং মিছিল বের করার সময় আটক করে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনকে।

উল্লেখ্য, আজ বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!