ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৭:৫৯ পিএম

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা কর্মীরা। সোমবার দুপুরে তার নির্বাচনী এলাকা রাঙামাটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা।

দুপুরে দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে দীপেন দেওয়ানের পদত্যাগ বাতিলের দাবি জানান বিক্ষুদ্ধ নেতা কর্মীরা। এ সময় শহরে যান চলাচল বন্ধ থাকে। এর আগে সকাল ১১ টায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থিত নেতা কর্মীরা হতাশার পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুদ্ধ নেতা কর্মীরা কাঠালতলীস্থ বিএনপি কার্যালয়ে জড়ো হয়ে চট্টগ্রাম -রাঙামাটি সড়কে অবস্থান নেয়। এ সময় দীপেন দেওয়ানের পদত্যাগ বাতিলের দাবিতে শ্লোগান দেন তারা।

উল্লেখ্য, বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব নেয়ার তিন মাসের মাথায় পদত্যাগ করেন দীপেন দেওয়ান। সোমবার সকালে তিনি প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। পরে তা প্রধানমন্ত্রী গ্রহণ করেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!