ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেসসহ প্রকাশ্যে সিনেমার প্রদর্শন চলবে না: মানববন্ধনে ইসলাম প্রিয় জনতা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:১৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেসসহ প্রকাশ্যে সিনেমার প্রদর্শন চলবে না: মানববন্ধনে ইসলাম প্রিয় জনতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার ইসলাম অবমাননা ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা- সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় সচেতন ইসলাম প্রিয় জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলা হেফাজত ইসলামের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী, সরাইল উপজেলায় হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাজী মহিবুল ইসলাম, প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি হচ্ছে সিনেমা মুক্ত সংস্কৃতি। যেখানে ইসলামের সংস্কৃতি চলে। আলেম-ওলামাদের এই জনপদে ইসলামের সংস্কৃতি চলবে কোন অপসংস্কৃতি চলবে না। তারা বলেন, বনলতা এক্সপ্রেস সিনেমায় ইসলামের মূল দিকগুলোকে মানুষের সামনে হেয় করে প্রকাশ করা হয়েছে। তাই ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সহ প্রকাশ্যে সিনেমার প্রদর্শন চলবে না। এছাড়াও বনলতা এক্সপ্রেস এর প্রদর্শনী স্থগিতের প্রতিবাদে গতকাল সোমবার আয়োজিত মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করে এই বক্তার আর বলেন, রুমিন ফারহানা তার বক্তব্যে ইসলামের আযান ও ওয়াজকে নিয়ে কটুক্তি করেছেন। এজন্য তাকে দ্রুত ক্ষমা চাইতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলনের ডাক দেয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোন ধরনের অপসংস্কৃতি চলতে দেয়া হবে না। ইসলাম নিয়ে কটুক্তি করলে কাউকে ছাড় দেয়া হবেনা বলেও হুশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, গেল ৩০ মে ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী হবার কথা ছিলো। কিন্তু কওমী ছাত্র জনতার বিরোধের মুখে প্রদর্শনী স্থগিত করা হয়। এনিয়ে সাংস্কৃতিক মহলে নানা সমালোচনার সৃষ্টি হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!