ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:৫৮ এএম

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর উত্তর মুগদার আহমদবাগের একটি বাসা থেকে তানভীর হোসাইন শুভ (৪৫) নামে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাতে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর হোসাইনের বাবার নাম তবারক হোসেন। তাদের স্থায়ী বাসা সেগুনবাগিচায় হলেও, সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর উত্তর মুগদার ওই ফ্ল্যাটে সম্পূর্ণ একা থাকতে শুরু করেন তিনি।

 

বাড়ির মালিক গণমাধ্যমকে জানান, ঈদের দিন শেষবারের মতো তানভীরকে জীবিত দেখেছিলেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ বা সাড়া-শব্দ পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে তার ঘর থেকে তীব্র ও অসহ্য দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির অন্যান্য ভাড়াটিয়া ও মালিকের মনে সন্দেহ জাগে। পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

 

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে আমরা আহমদবাগের ওই বাসাটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহটি দেখতে পাই। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।’

এসআই আরও জানান, ঘটনার পর নিহতের সহকর্মী ও আত্মীয়-স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের উপস্থিতিতেই পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি ও মরদেহ উদ্ধারের কাজ সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!