ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রাণ দিতে হলো ভালোবাসার মূল্য – স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীর মৃত্যু

Authorনিউজ রুম

আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:৩২ পিএম

প্রাণ দিতে হলো ভালোবাসার মূল্য – স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে রক্ষা করতে গিয়ে স্ত্রীরও মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চৌগাছা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা গোলাম কিবরিয়া (৫৫) এবং তার স্ত্রী রিনা খাতুন (৪৫)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গোলাম কিবরিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং লাইনের সঙ্গে একটি সাইকেল লাগানো ছিল। অসাবধানতাবশত সাইড লাইনের একটি তার এসে সেই আর্থিং লাইনের সঙ্গে যুক্ত হয়ে যায়। বিষয়টি না জেনেই বিকেলে সাইকেল ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাম কিবরিয়া।

স্বামীর এমন অবস্থায় ভীত ও আতঙ্কিত রিনা খাতুন ছুটে গিয়ে স্বামীকে টেনে সরানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন।

তাদের ছোট মেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন বলেন, “দুজনই ঘটনাস্থলে মারা গেছেন বলে ধারণা করছি। হাসপাতালে আনার পর তাদের কোনো প্রাণচিহ্ন পাওয়া যায়নি।”

এদিকে এই মর্মান্তিক মৃত্যুতে গোটা চৌগাছা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে দুজনের এমন মৃত্যু পরিবার, স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের ছাপ ফেলেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন