ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পরিচয় মিলেছে বোরকা পরে ড্রাম বাজিয়ে ভাইরাল হওয়া সেই তরুণীর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:৩৫ এএম

পরিচয় মিলেছে বোরকা পরে ড্রাম বাজিয়ে ভাইরাল হওয়া সেই তরুণীর

পরিচয় মিলেছে বোরকা পরে ড্রাম বাজিয়ে ভাইরাল হওয়া সেই তরুণীর

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বোরকা ও হিজাব পরিহিত এক তরুণী। মঞ্চে দক্ষতার সঙ্গে ড্রাম বাজানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই তিনি নেটিজেনদের নজরে আসেন। ভাইরাল হওয়া সেই তরুণীর নাম নাজিয়া সামান্থা।

জানা গেছে, ছোটবেলা থেকেই সংগীত ও বাদ্যযন্ত্রের সঙ্গে তার পরিচয়। নাজিয়ার বাবার উৎসাহেই তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শেখেন। পরিবারের সাংস্কৃতিক পরিবেশও তার এই আগ্রহকে আরও বিকশিত করেছে। তার ভাইয়ের ব্যান্ড ‘নবজাত’-এর সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত।

সম্প্রতি ‘নবজাত’ ব্যান্ডের একটি লাইভ কনসার্টে হঠাৎ করেই ড্রামস সেটে বসেন নাজিয়া। বোরকা ও হিজাব পরে তার প্রাণবন্ত পারফরম্যান্স উপস্থিত দর্শকদের যেমন মুগ্ধ করে, তেমনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই তার আত্মবিশ্বাস, দক্ষতা ও ভিন্নধর্মী উপস্থিতির প্রশংসা করেন।

তবে বিষয়টি নিয়ে সমালোচনাও কম হয়নি। একাংশের মতে, হিজাব বা বোরকা পরে মঞ্চে ড্রাম বাজানো ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে অনেকেই মনে করছেন, পোশাক ও ব্যক্তিগত বিশ্বাস বজায় রেখেই একজন নারী তাঁর প্রতিভা প্রকাশ করতে পারেন।

সমালোচনার জবাবে নাজিয়া সামান্থা বলেছেন, হিজাব তার ব্যক্তিগত পছন্দ এবং এটি তার সম্মান ও পরিচয়ের অংশ। একই সঙ্গে সংগীতচর্চাও তার ভালোবাসার জায়গা। তাই তিনি দুটিকে পরস্পরবিরোধী হিসেবে দেখেন না।

ভাইরাল এই ড্রাম পারফরম্যান্স ঘিরে এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক। তবে সব আলোচনা ছাপিয়ে নাজিয়া সামান্থা এখন দেশের অনলাইন অঙ্গনে বহুল আলোচিত এক নাম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন