ঢাকা   সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাস্তা বন্ধ করে আর্জেন্টিনা সমর্থকদের নাচ-গান, ক্ষুব্ধ স্থানীয়রা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

রাস্তা বন্ধ করে আর্জেন্টিনা সমর্থকদের নাচ-গান, ক্ষুব্ধ স্থানীয়রা

জামালপুরের মাদারগঞ্জে নাচ গানের মধ্য দিয়ে আর্জেন্টিনার সমর্থকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) বিকালে পৌর এলাকার হাওয়াই রোডে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলার শুরুতেই ২০-৩০ জন আর্জেন্টিনার সমর্থক আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে রাস্তায় নৃত্য করে। মিলন মেলায় আর্জেন্টিনা সমর্থকদের অন্য কোন দেশের খেলোয়াড় টিমের বিরুদ্ধে কোন কটু কথা না বলা, কোন বিবাদে না জড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে রাস্তায় নিত্য পরিবেশন করেন মাদারগঞ্জের কণ্ঠশিল্পী রাইদা লগ্না, নিত্য শিল্পী রাজু, নিত্য শিল্পী হাসান, নাতাশা সবুজসহ ২০-৩০ জন।

রাস্তা বন্ধ করে নাচ-গান করায় বিরূপ মন্তব্য করেছে অনেকেই।

আর্জেন্টিনা সমর্থক সংগীত শিল্পী রাইদা লগ্না জানান, তারা একটা গান রিলিজ করবেন, সে জন্যই মূলত তাদের এই অনুষ্ঠান। তিনি জানান, নৃত্যের সাথে গান রেকর্ড করার সময়টায় ওই রাস্তাটি ফাঁকা ছিল। আজ রাতে তাদের গানটি রিলিজ হবে বলেও জানান তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!