ঢাকা   সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আখাউড়ায় ৭ কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:০৫ পিএম

আখাউড়ায় ৭ কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত সাতটি কৃষক গ্রুপের সদস্যদের মধ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।

বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৮টি ধান কর্তন যন্ত্র (রিপার), ৪ সেট এলএলপি (লো-লিফট পাম্প), ৫ সেট ফিতা পাইপ, ২টি ভুট্টা মাড়াই যন্ত্র এবং ১২টি হ্যান্ড স্প্রেয়ার।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, কৃষিকাজকে সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী করতে সরকারের পক্ষ থেকে কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে। আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষকদের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, বর্তমান সরকার কৃষির আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো হচ্ছে। তিনি কৃষকদের যথাযথভাবে এসব যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

ইউএনও তাপসী রাবেয়ার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, ইয়ার হোসেন, শফিকুল আলম তোরান, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েত আলী, যুবদল নেতা হোসেন বাবুসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম এবং স্থানীয় কৃষক প্রতিনিধিরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!