ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আসলে কী মারা গেছেন ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, জানা গেল যা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম

আসলে কী মারা গেছেন ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, জানা গেল যা

আসলে কী মারা গেছেন ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, জানা গেল যা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।

গুঞ্জনের বিষয়ে তানিয়া বৃষ্টির সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ বলেন, ‘সত্যি না; তিনি ঠিক আছেন।’

এই প্রজন্মের ব্যস্ত নাট্যাভিনেত্রীদের অন্যতম তানিয়া বৃষ্টি। নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ এবং ‘রেগে গেলাম তো হেরে গেলাম’।

বিশেষ করে ‘সুইট প্রেমিক’ নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়া তুহিন হোসেন পরিচালিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সোহেল রানা ইমনের নির্দেশনায় ‘এই শহরে মেঘেরা একা’ নাটকেও তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন