ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডিমলায় জাল দলিল তৈরি করে জমি খারিজের চেষ্টা, দুই প্রতারক গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:২৮ পিএম

ডিমলায় জাল দলিল তৈরি করে জমি খারিজের চেষ্টা, দুই প্রতারক গ্রেপ্তার

নীলফামারীর ডিমলা উপজেলায় জাল দলিল তৈরি করে জমির নামজারি (খারিজ) করার অপচেষ্টায় দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ভূমি প্রশাসন। আটককৃতরা স্থানীয় ভূমি সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

আটককৃতরা হলেন- ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া এলাকার মৃত গুলজার হোসেনের ছেলে মো. লিয়াকত আলী (৪৭) এবং পার্শ্ববর্তী মধ্য ছাতনাই ময়দানের ডাঙ্গা এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে মো. তহমেদুল সুমন ইসলাম (৪২)।

বুধবার (১০ জুন) তাদের নীলফামারী আদালতে প্রেরণ করেছে ডিমলা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ জুন) তাদের আটক করা হয়।

থানা ও ভূমি প্রশাসন সূত্র জানায়, আটককৃতরা জাল-ভুয়া দলিল তৈরি করে খারিজের আবেদন করার অপচেষ্টা চালাচ্ছিলেন। ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বিষয়টি নজরে আনার পর তাদের অপতৎপরতা ধরা পড়ে। একপর্যায়ে তাদের আটক করে ডিমলা থানায় ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, “ভূমি জালিয়াতি কোনোভাবেই প্রশ্রয় পাবে না। জাল দলিলের মাধ্যমে জমি খারিজের অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।”

ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বার্তাবাজারাকে জানান, “ভূমি জালিয়াতি রোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জোরালোভাবে তদন্ত করছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। আইনানুগ প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূমি সংক্রান্ত জালিয়াতি এখন সংগঠিত অপরাধের রূপ নিয়েছে। এ ধরনের ঘটনা বন্ধে ভূমি অফিসে ডিজিটাল যাচাই-ব্যবস্থা জোরদার, কঠোর নজরদারি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন