ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৫৪ পিএম

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

বিনোদন ডেস্ক : সড়কে বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। দুর্ঘটনায় হাত ও পায়ে গুরুতর আহত হন তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে দুর্ঘটনার কথা নিজেই জানান জোভান।

 পোস্টে আহত হওয়ার একটি ছবি প্রকাশ করেন জোভান। ওই ছবিতে দেখা যায়, হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। ক্যাপশনে জোভান লেখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক একসিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

 

আফসোস করে অভিনেতা লেখেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি, ‘আরেকটু স্পিডে গেলে কী হবে?’ বা ‘আমি তো ভালোই চালাই।’ কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।

 

ব্যক্তিগত এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার পর ভক্তদের সতর্কবার্তা ও পরামর্শ দেন জোভান। লেখেন, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো। নিরাপদে পৌঁছানোই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

অভিনেতার এমন পোস্টে তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগী ও শুভাকাঙক্ষীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন