ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘লক আপ’ সিজন টুতে দেখা যাবে সানিয়া মির্জাকে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:২২ পিএম

‘লক আপ’ সিজন টুতে দেখা যাবে সানিয়া মির্জাকে

‘লক আপ’ সিজন টুতে দেখা যাবে সানিয়া মির্জাকে

বিনোদন ডেস্ক : বিনোদন জগতে পা রাখছেন ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা। শোনা যাচ্ছে, রিয়েলিটি শো ‘লক আপ’ সিজন টুতে দেখা যাবে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ‘লক আপ’ সিজন টু সঞ্চালনা করবেন পরিচালক-নৃত্যশিল্পী ফরাহ খান এবং অভিনেতা রিতেশ দেশমুখ। গুঞ্জন চলছে, এ শোতেই সানিয়াকে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে।

সানিয়া ও ফারাহর বন্ধুত্ব দীর্ঘদিনের হওয়ায় এ জল্পনা আরও জোরালো হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মের রিয়েলিটি শোতে নিয়মিত জনপ্রিয় তারকাদের অংশগ্রহণ থাকায় সানিয়ার সম্ভাব্য ওটিটি অভিষেক নিয়ে উত্তেজনা কাজ করছে ভক্তমহলেও।

শোবিজ দুনিয়া ‘লক আপ’-এ সত্যিই যদি সানিয়া প্রতিযোগী হন তাহলে এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের নতুন এক অধ্যায়। যদিও এ নিয়ে অনুষ্ঠান নির্মাতা বা সানিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন