ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভক্তদের অপেক্ষা ‘লাইফলাইন’-এ নতুন চমক দেখার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:১১ পিএম

ভক্তদের অপেক্ষা ‘লাইফলাইন’-এ নতুন চমক দেখার

ভক্তদের অপেক্ষা ‘লাইফলাইন’-এ নতুন চমক দেখার

বিনোদন ডেস্ক : দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন অভিনেতা আ খ ম হাসান। তবে এবার ঈদুল আজহায় মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এ ‘ভুনা ভাই’ চরিত্রে অভিনয় করে নতুন করে দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়ায় মিলছে ব্যাপক সাড়া।

সম্প্রতি বাংলা নাটক ফেসবুক গ্রুপে আ খ ম হাসানের একটি ছবি পোস্ট করে একজন দর্শক মন্তব্য করেন, ‘এভাবেও ফিরে আসা যায়।’ ওয়াহিদ আনাম পরিচালিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এ তার অভিনীত ‘ভুনা ভাই’ চরিত্রটি দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

দর্শকদের এই ভালোবাসা অভিনেতার নজরও এড়ায়নি। প্রতিক্রিয়া জানিয়ে আ খ ম হাসান বলেন, ‘এত এত ফোন আগে কোনো কাজে পাইনি। ফেসবুকেও অনেকেই লিখেছেন। মনে হচ্ছে যেন দ্বিতীয় ইনিংস শুরু করেছি। আমার দর্শক তো ইউটিউব আর টেলিভিশনে, সেখানে ওটিটির দর্শকের এ ভালোবাসায় প্রমাণ হয় আমি হয়তো ভালো অভিনয় করেছি।’

এদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২২ জুন মুক্তি পেতে যাচ্ছে নতুন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কাজী আসাদ পরিচালিত এই প্রজেক্টেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আ খ ম হাসানকে। যদিও চরিত্রটির বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

নতুন কাজটি নিয়ে অভিনেতা বলেন, ‘এখানেও দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পাবেন। ভালো লাগার বিষয় হলো, নির্মাতা বলেছেন, তিনি আমাকে চিন্তা করেই চরিত্রটা লিখেছেন। একজন অভিনেতার জন্য এটা অনেক বড় পাওয়া।’

ওটিটি মাধ্যমে কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আ খ ম হাসান। তার ভাষ্য, ‘মঞ্চ থেকে টেলিভিশন, ইউটিউবে কাজ করেছি। এখন ওটিটির নির্মাতারা ডাকছেন। অনেক তরুণ ওটিটির নেতৃত্ব দিচ্ছেন, তারা টেকনিক্যাল দিক দিয়ে অনেক বেশি পড়াশোনা করা। আর কাজের ক্ষেত্রে ওটিটিতে বাজেট বেশি। নির্মাতারা প্রতিটি দৃশ্য ধরে ধরে কাজ করেন। অন্য কাজের তুলনায় পরিশ্রম অনেক বেশি।’

দর্শকদের ইতিবাচক সাড়া এবং নির্মাতাদের আস্থার কারণে ওটিটিতে আ খ ম হাসানের নতুন যাত্রা আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ‘তাজমহল’-এর সাফল্যের পর এখন তার ভক্তদের অপেক্ষা ‘লাইফলাইন’-এ নতুন চমক দেখার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন