ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় জার্মান রাইফেল উদ্ধার, তদন্তে পুলিশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় জার্মান রাইফেল উদ্ধার, তদন্তে পুলিশ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার হাজীরপুল ফেদা পুকুরপাড় থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭। উদ্ধার হওয়া অস্ত্রটি জার্মান প্রযুক্তিতে তৈরি ‘এইচকেজিথ্রি (HK G3)’ রাইফেল বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৪ জুন) ভোর প্রায় পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় একটি বিদেশি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। পরে এলাকার বাসিন্দা জলিলের সীমানা প্রাচীরঘেরা একটি খালি জায়গায় তল্লাশি চালিয়ে বাট ও ম্যাগাজিনবিহীন একটি এইচকেজিথ্রি রাইফেল উদ্ধার করা হয়। অস্ত্রটিতে ট্রিগার সংযুক্ত ছিল।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, কীভাবে এবং কারা ওই অস্ত্রটি সেখানে রেখে গেছে, কিংবা এর পেছনে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন