ঢাকা   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ব্র্যাক অফিস সংলগ্ন এম রহমান বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নুরুল আলম।

বেকারিকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় লাইসেন্সসহ কাগজপত্র সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন