ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৮ ‘সন্ত্রাসী’ নিহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৩:১৪ পিএম

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৮ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের খারান ও মাস্তুং জেলায় দুটি পৃথক অভিযানে মোট ৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য জানায়। খবর দ্য ডনের

বিবৃতিতে আইএসপিআর জানায়, গত ২৫ ও ২৬ জুন পরিচালিত এই দুটি অভিযান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ ছিল। পাকিস্তান এসব গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করছে।

পাকিস্তান সরকারের দাবি, বেলুচিস্তানভিত্তিক এসব সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পৃক্ততা রয়েছে এবং তারা পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তবে ভারত এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

আইএসপিআর জানায়, ২৫ জুন খারান জেলায় একদল সশস্ত্র ব্যক্তির চলাচলের তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়।

এ ছাড়া গত ২৬ জুন মাস্তুং জেলায় সম্ভাব্য এক আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান চালানো হয়। সেনাবাহিনীর দাবি, সেখানে তীব্র গোলাগুলির পর পাঁচজন নিহত হয়, যাদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ, তাৎক্ষণিক বিস্ফোরক (আইইডি) এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

সেনাবাহিনী আরও জানায়, এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে, যাতে সেখানে আর কোনো সশস্ত্র ব্যক্তি লুকিয়ে থাকলে তাদের আটক বা নির্মূল করা যায়। একই সঙ্গে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান চলবে বলেও জানানো হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, এই অভিযান পেশাদারিত্ব ও দৃঢ়তার প্রমাণ।

তিনি বলেন, ‘দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখতে হবে।’ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন, ‘পাকিস্তান থেকে সব ধরনের সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের শান্তির শত্রুদের সব ক্ষেত্রেই কঠোরভাবে পরাজিত করা হবে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন