ঢাকা   রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৫৬ পিএম

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়েনের অংশ হিসেবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের প্রধান কার্যালয় মাঠে বৃক্ষরোপন কার্যক্রমে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ জনাব মোঃ হাসান জাফির তুহিন, (সচিব পদমর্যাদা)।

বৃক্ষরোপন কার্যক্রমে সভাপতিত্ব করেন বিএমডিএ‘র নির্বাহী পরিচালক জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান যে উদ্যোগটি নিয়েছেন তা অত্যন্ত যুগোপযোগী। তিনি শুধু গাছ লাগানো নয়, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।

চেয়ারম্যান আরও বলেন, বরেন্দ্র অঞ্চলে বৃক্ষরোপণ মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে সহায়তা এবং পরিবেশগত স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে বিএমডিএ‘র সকল কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এসময় বৃক্ষরোপন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বিএমডিএ‘র অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সমসের আলী, নির্বাহী প্রকৌশলী ও সচিব মোঃ এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মো মোস্তাফিজুর রহমানসহ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যক্তি এবং অংশীজনরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় বিভিন্ন জোন ও রিজিয়ন, আগামী ২বছরে প্রায় ৩ কোটি বৃক্ষরোপন করবে এবং সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করবে।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সকল কর্মকর্তা-কর্মচারী সহ দেশ বাসীর জন্য দোয়া করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন