বগুড়ার ধুনট উপজেলা যুবদলের অধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাতে পাঠানো উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল ধুনট উপজেলার অধিনস্থ সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিদ্যামান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সাথে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে শিগগির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
জানা গেছে, ধুনট উপজেলায় মোট ১০টি ইউনিয়ন এবং ৯০টি ওয়ার্ড রয়েছে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিগগিরই ত্যাগী, সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে।






