ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি ও জামায়াতের একই স্থানে সমাবেশ, পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:৪১ পিএম

বিএনপি ও জামায়াতের একই স্থানে সমাবেশ, পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পলাশবাড়ি উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী একই স্থানে তাদের নিজ নিজ কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে দুই দলের সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) শরীফ আল রাজীব (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি রাজনৈতিক দল একই স্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা রাত ১১টা পর্যন্ত বলবৎ থাকবে।

১৪৪ ধারা চলাকালীন উক্ত এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল এবং গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশ চলাকালীন সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, যেকোনো ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, স্লোগান, মিছিল এবং শব্দবর্ধক যন্ত্র (মাইক) ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভাঙচুরের ঘটনা ঘটে এবং উভয় পক্ষেরই একাধিক নেতাকর্মী ও সমর্থক আহত হন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন