ঢাকা   বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুয়ার আসর থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ৯ জন আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৩৫ পিএম

জুয়ার আসর থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ৯ জন আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা এবং জুয়া খেলার তাস জব্দ করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী। এর আগে সোমবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারে আবুল খায়েরের একটি পরিত্যক্ত দোকানঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে সামছুল আলম ওরফে কালাম। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং একসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী ছিলেন।

এছাড়া আটক অন্যরা হলেন— একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল হক, বৈলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে শাহ আলম, আলী আফজালের ছেলে মো. ইলিয়াছ, মৃত আতাউর রহমানের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, দেড়কোটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বেলাল হোসেন, মৃত আবদুল কাদেরের ছেলে বেলাল হোসেন এবং মিতল্লা গ্রামের হাসানুজ্জামানের ছেলে নুরে আলম।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘরে নিয়মিত জুয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার এসআই মো. নূর নবী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন