ঢাকা   বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আশুগঞ্জে প্রায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম

আশুগঞ্জে প্রায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় দুই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।

‎‎বুধবার দুপুরে আশুগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুবেল মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবা আক্তার এবং আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ।

‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আশুগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৯৪৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ৫০০ জন কৃষক প্রত্যেকে ৭ প্রজাতির গ্রীষ্মকালীন হাইব্রিড ও উফশী সবজির বীজ (মোট ৩০০ গ্রাম), ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার পান। অপরদিকে ২৬৪ জন কৃষকের মাঝে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির ৫টি করে চারা, ৫টি খুঁটি এবং ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়। এছাড়া ৫০ জন কৃষককে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। একই সঙ্গে ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে লেবুর চারা এবং ৮ কেজি জৈব সার প্রদান করা হয়।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন