ঢাকা   বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাতক্ষীরায় জেলি পুশ করা চিংড়ি জব্দ ও ধ্বংস

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম

সাতক্ষীরায় জেলি পুশ করা চিংড়ি জব্দ ও ধ্বংস

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড়াতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করা ১৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। বুধবার (১ জুলাই) বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুড়া এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে তরল জেলি পুশ করছে-এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ ও সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাফিউল ইসলাম।

অভিযানকালে ঘটনাস্থল থেকে জেলি পুশ করার বিপুল পরিমাণ সরঞ্জাম ও তরল জেলি উদ্ধারসহ ১৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয় এবং পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।

র‌্যাব-৬ সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে এবং জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন