ঢাকা   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই নীতিতে বিশ্বাসী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএফ) কর্তৃক আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) হাটহাজারীর রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের জীবন রক্ষার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি চারারোপণ কর্মসূচি গ্রহণ করেছেন। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে বাসযোগ্য সমাজ ও দেশ গঠন করতে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। শুধু চারারোপণ করলে হবে না রোপিত চারার সঠিকভাবে পরিচর্যা করতে হবে।

‎তিনি নিজে আজকের অনুষ্ঠানে মন্ত্রী নয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলে উল্লেখ করেন এবং সাধারণ মানুষের আর্থ-সামাজিক ও মানুষের জীবনমান উন্নয়নে এই ফাউন্ডেশন কাজ করছে বলেও অভিমত ব্যক্ত করেন।

জেআরএফ এর কৃষি বিষয়ক চট্টগ্রাম বিভাগের মনিটর ও সিভাসু অধীনে পরিচালিত ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান।

সৈয়দ মুনিয়া জিলশাদ ও মো. শাহরিয়ার হোসেন তালুকদারের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- প্রফেসর এ কে এম সাইফুদ্দিন, ড. মিজানুর রহমান, ড. আহসানউল্ল্যাহ, প্রফেসর নূরুল হক, ড. তফাজ্জল হোসেন রনি, ড. মনিরুজ্জামান, ড. আতিউর রহমান এবং সিভাসু ছাত্র দলের স়ভাপতি জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা-পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে সকালে হাটহাজারী ফতেয়াবাদ-রামদাশহাট-মদুনাঘাট সড়ক মেরামতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর নূরানী তা’লীমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম বাংলাদেশের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন