ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম

তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা

২০২৪ সালের গণঅভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী ও জুলাইযোদ্ধা মোহাম্মদ শাহিন মালু বলেছেন, ‘দেশের মানুষকে যদি ভালোবাসেন, তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে। কোনো কথা চলবে না।’

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ আহত পরিবারের পক্ষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আজকে বিদেশের মাটিতে যাই কাজ করার জন্য। ১০টা বছর তারেক রহমানকে সময় দেন, বিদেশ থেকে মানুষ আইসা আমাদের দেশে কাজ করবে।’

এ সময় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপিপন্থি আহত ও নিহতদের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করত। শাহিন মালু দাবি করেন, বিএনপিকে ভালোবাসতে গিয়ে তিনি সব হারিয়েছেন। তিনি বলেন, ‘১৭ বছর কষ্ট করেছি। আমরা তবুও দলের দিকেই তাকিয়ে আছি। আমাদের ভালো কিছু দেয় না, কিন্তু হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা কোটি কোটি টাকার মালিক হয়েছে।’

নিজের হাঁটার ক্রাচ দেখিয়ে তিনি বলেন, ‘আমরা এখনো এই ক্রাচের ওপর ভর করেই আছি।’

শাহিন মালু বলেন, ‘দেশকে ভালোবাসতে গিয়ে জিয়া পরিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দেশের মাটি ও মানুষকে ভালো রাখতে গিয়ে তারেক রহমান ১৭ বছর দেশে আসতে পারেননি। আমি একটি কথাই বলব, এই দেশের ভালো চাইলে তারেক রহমানের দিকে তাকাতে হবে।”

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এবং আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন