ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তেহরানে স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম

তেহরানে স্পিকারের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

তেহরানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ‍্যান্ডেলে এ তথ‍্য জানিয়েছে। এতে বলা হয় এই আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক—বিশেষ করে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সাক্ষাৎকালে মুত্তাকি আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এই সুযোগগুলোকে আরও বেশি কাজে লাগানোর আহ্বান জানান।

স্পিকার দুই দেশের সম্পর্ককে দীর্ঘস্থায়ী হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে সহায়তা করবে। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার প্রায় পাঁচ বছর পর বৈঠকটি অনুষ্ঠিত হলো।

প্রসঙ্গত, ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। গতকাল শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে নিহত আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়ার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন