ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রাজিল হারায় নিজেকে শেষ করলেন এক সমর্থক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম

ব্রাজিল হারায় নিজেকে শেষ করলেন এক সমর্থক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রতন নিজ কক্ষে ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর বিষয়ে আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, নিহত রতনের দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সংবাদ প্রকাশের সময় তার দাফনের প্রস্তুতি চলছিল।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন