ঢাকা   বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পথ তৈরি করা সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জুলাই) ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট, অসুস্থ মানসিকতার মানুষ। তাদের নেতৃত্বও অসুস্থ মানসিকতার। তারা নিষ্ঠুর ও সহিংস।

ট্রাম্প আরও বলেন, তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তারা সেটি ব্যবহার করত। আমার দৃষ্টিতে বিষয়টি শেষ। যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি আমাদের আলোচকদের সঙ্গে কথা বলব। তারা আলোচনা করতে চায়, তারা ভালো মানুষ। তবে তাদের আমার কাছেই ফিরে আসতে হবে। আমার কাছে তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়।

ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হবে কি না জানতে চাইলে জবাবে ট্রাম্প বলেন, আমি এতে পরোয়া করি না, তারা কথা বলতে পারে। তবে আমার মনে হয়, তারা শুধু সময় নষ্ট করছে। তারা একদল মিথ্যাবাদী।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন