ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৫৬ পিএম

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ আগস্ট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৯ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে। ২০০৮ সালের ৩১ জুলাই বা এর আগে যাদের জন্ম তারা ভোটার হতে পারবেন।

খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ আগস্ট। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ আগস্ট। সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট। আপত্তি ও সংশোধনীর জন্য জমা হওয়া আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়ার শেষ তারিখ ২৮ আগস্ট। আর ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

চিঠিতে আরও বলা হয়েছে, এই কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া তালিকা জনসাধারণের পরিদর্শন এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালাতে হবে। এ জন্য মসজিদ-মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে-পরে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে ঘোষণা দেওয়া এবং স্থানীয় সাংবাদিক ও কেব্‌ল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

ইসির কর্মকর্তারা জানান, আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে ইসি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন