ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বকাপের ফাইনাল মঞ্চে শাকিরার সঙ্গে গাইবেন যারা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

বিশ্বকাপের ফাইনাল মঞ্চে শাকিরার সঙ্গে গাইবেন যারা

বিশ্বকাপের ফাইনাল মঞ্চে শাকিরার সঙ্গে গাইবেন যারা

বিনোদন ডেস্ক : ফিফা ২০২৬ বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে কলম্বিয়ান পপতারকা শাকিরা বিশ্বব্যাপী ফুটবলপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। এবার সমাপনী অনুষ্ঠানে গান গাইবেন এ পপ সংগীতশিল্পী। বিশ্বকাপ সমাপনী মানে ফুটবল বিশ্বকাপের ফাইনাল। আর এই ফাইনাল ফুটবলের মাঝের বিরতির সময় দর্শককে মাতিয়ে রাখবেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। 

কোটি কোটি ফুটবলপ্রেমী দর্শকের টান টান উত্তেজনা। আর সেই মাঠের উত্তেজনাকে কয়েকগুণ বাড়িয়ে দিতে মঞ্চে থাকবেন একঝাঁক বিশ্বসেরা সংগীত তারকা। ফুটবল ও সংগীতের এক অভূতপূর্ব মেলবন্ধনে এবার রচিত হতে যাচ্ছে নতুন এক ইতিহাস। আর সেই ঐতিহাসিক আয়োজনের কথাই জানালেন কলম্বিয়ান পপসম্রাজ্ঞী শাকিরা।

সম্প্রতি ‘দ্য ক্যাপিটাল ইভনিং শো উইথ জিমি হিল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী শাকিরা বলেন, আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো হতে যাচ্ছে ‘একেবারে ঐতিহাসিক’। যেখানে তার সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, কোরিয়ান ব্যান্ড বিটিএস এবং কোল্ডপ্লে।

এ পপতারকা বলেন, ‘আমি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছি। আর এখন ফাইনালেও গান গাইব। আমাকে পুরো বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে, যাতে উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে ফাইনালের পারফরম্যান্সটা কিছুটা আলাদা ও অনন্য করা যায়।’ 

শাকিরা আরও বলেন, এটি একটি যৌথ ‘হাফটাইম শো’ হতে যাচ্ছে…। এটি সত্যিই ঐতিহাসিক হবে। পাঁচজন শিল্পী থাকছেন এখানে যারা আসলে আমি বাদে বাকি চারজন অসাধারণ শিল্পী। সেখানে ম্যাডোনা থাকাবেন, বিটিএস, বিবার ও কোল্ডপ্লে। 

তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে বসব এবং পুরো বিষয়টি কেমন হবে তা ঠিক করব। তবে সত্যি বলতে— আমি নিজেই এটি নিয়ে দারুণ কৌতূহলী। আপনাদের মনে এখন ঠিক যতটা কৌতূহল কাজ করছে, ঠিক ততটাই আমার মনেও।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন