ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাহাড় ধস ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস নেই, দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম

পাহাড় ধস ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস নেই, দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক

দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে এসেছে। পাহাড় ধস বা নতুন করে জলোচ্ছ্বাসেরও কোনো পূর্বাভাস নেই। আগামী এক থেকে দুই দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১১ জুলাই) সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে। তবে আগামী তিন থেকে চার দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। ঢাকায় স্বাভাবিক বর্ষাকালীন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও অতিভারী বর্ষণের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভারতের উজান এলাকায় অতিভারী বৃষ্টি না থাকায় নদীর পানি বিপজ্জনকভাবে বাড়ার আশঙ্কাও কম। এ ছাড়া সমুদ্রবন্দরে থাকা ৩ নম্বর সতর্কসংকেত আজ সন্ধ্যা পর্যন্ত বহাল থাকতে পারে এবং পরে তা তুলে নেওয়া হতে পারে। ছোট ছোট মাছ ধরার নৌকা ও ট্রলারকে সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেন আবহাওয়াবিদ।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গত কয়েক দিনের তুলনায় দক্ষিণাঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে এসেছে। বান্দরবানের লামায় ১০৬ মিলিমিটার এবং চট্টগ্রামে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা আগের দিনের চেয়ে কম। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে বৃষ্টি আরও কমে যাবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন