ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্যারিয়ারের এই পর্যায়ে যে ইচ্ছে পূরণ করতে চান পূর্ণিমা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম

ক্যারিয়ারের এই পর্যায়ে যে ইচ্ছে পূরণ করতে চান পূর্ণিমা

ক্যারিয়ারের এই পর্যায়ে যে ইচ্ছে পূরণ করতে চান পূর্ণিমা

বিনোদন ডেস্ক : রোম্যান্টিক নায়িকা বলতে যা বোঝে দর্শক, দিলারা হানিফ পূর্ণিমা যেন তা-ই। প্রায় দিন দশকের ক্যারিয়ারে তাকে ‘মিষ্টি’ চরিত্রেই দেখেছে দর্শক। নেতিবাচক কিংবা ডার্ক শেডের কোনো চরিত্রে সেভাবে পাওয়া যায়নি।

সে অপূর্ণতা অনুভব করেন খোদ পূর্ণিমাও। তাই ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার ইচ্ছে, ভিলেন বা খল চরিত্রে অভিনয় করার। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানে গিয়ে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।

পূর্ণিমা বলেন, ‘আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।’

পূর্ণিমার ধারণা, তার চেহারার কোমলতার কারণেই নির্মাতারা তাকে কখনো নেতিবাচক চরিত্রে ভাবেননি। অভিনেত্রীর ভাষ্য, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকেরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।’

প্রসঙ্গত, অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত পূর্ণিমা। মাঝে তাকে দুটি ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল, তাও বছর তিনেক আগে। এরপর টুকটাক সঞ্চালনায় দেখা দেন ‘মনের মাঝে তুমি’ অভিনেত্রী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন