ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রোমান-আশরাফুলের জোড়া গোলে হকি বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ এএম

রোমান-আশরাফুলের জোড়া গোলে হকি বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাই খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম ও রোমান সরকার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারতের রাজগিরে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচের ১০ মিনিটেই লিড এনে দেয়ার পর দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল। এরপর জোড়া গোলে ব্যবধান ৪-০ করে ফেলেন রোমান সরকার।

দলের হয়ে শেষ গোলটি করেন তৈয়ব আলী। এই জয়ে এশিয়া কাপে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে এখন বাংলাদেশ।

যেখানে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারাতে পারলেই মিলবে বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ। হারলেও থাকবে সুযোগ। তখন পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে ৩ ম্যাচের সিরিজ। সেখানে জয়ী হলে বিশ্বকাপ বাছাইয়ের টিকিট পাবে লাল-সবুজ প্রতিনিধিরা।

/এমএইচআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন