ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্কুল বাসে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, হতাহত অনেক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম

স্কুল বাসে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, হতাহত অনেক

স্কুল বাসে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, হতাহত অনেক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে শুক্রবার (১৭ জুলাই) সকালে একটি যাত্রীবাহী ট্রেন স্কুল ভ্যানকে ধাক্কা দিলে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মুর্শিদাবাদের বহরমপুর এলাকায় সকাল ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে; তখন কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি স্কুল ভ্যানকে ট্রেন ধাক্কা দেয়।

 প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলক্রসিংটি খোলা ছিল এবং স্কুল ভ্যানটি সেই ক্রসিং পার হওয়ার সময় নিমতিতা-কাটোয়াগামী যাত্রীবাহী ট্রেন সেটিকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলের দৃশ্য থেকে রেললাইনে ভ্যানটির দুমড়েমুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

 

আহত শিক্ষার্থীদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘আপ-লাইন’ দিয়ে একটি ট্রেন চলে না যাওয়া পর্যন্ত ক্রসিং গেটটি বন্ধ ছিল এবং পরে তা খুলে দেওয়া হয়। কিন্তু পাশের লাইনে আরেকটি ট্রেন এগিয়ে আসা সত্ত্বেও গেটটি আর বন্ধ করা হয়নি বলেই দুর্ঘটনাটি ঘটেছে।

 

রেলওয়ের এক কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণ সুবর্ণ স্টেশনের কাছে লেভেল ক্রসিং গেট দিয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় পুল কারটি রেললাইন পার হচ্ছিল, ঠিক তখনই একটি লোকাল ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়।

 

পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন এবং রেলওয়ের গেটম্যানের গাফিলতির অভিযোগসহ এই দুর্ঘটনার বিষয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। সূত্র: এনডিটিভি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন