ঢাকা   রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগের একদিন পর পদত্যাগের ঘোষণা দিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।

শনিবার (১৮ জুলাই) তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে এ পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে, শুক্রবার (১৭ জুলাই) প্রায় একই কারণ দেখিয়ে এনসিপির জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়কের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন গোলাম কিবরিয়া।

আব্দুল মান্নান জানান, তিনি গত ১১ জুলাই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে এখন পর্যন্ত কোনো জবাব পাননি বলেও জানান তিনি।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে গোলাম কিবরিয়া তাপস বলেন, আমি লিখিত আবেদনের মাধ্যমে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ২ জুলাই পদত্যাগপত্র পাঠিয়েছি। কিন্তু কেন্দ্রীয় কমিটি থেকে এ ব্যাপারে কোনো সাড়া না দেওয়ায় শুক্রবার (১৭ জুলাই) এনসিপির জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে আনুষ্ঠানিকভাবে আমার পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করছি।

তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে এনসিপির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে জেলার বিভিন্ন কর্মসূচিতে সর্বদা সক্রিয় ভূমিকাও রেখেছেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা এবং বয়স বৃদ্ধির কারণে দলের এ গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই বিবেচনা থেকেই তিনি স্বেচ্ছায় এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে সংগঠনিক দায়িত্ব পালনকালে দলের সব স্তরের নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে পাওয়া সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

জেলার শীর্ষ দুই নেতার পদত্যাগের ঘোষণায় জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা। হঠাৎ একসঙ্গে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের পদত্যাগের ঘটনায় অনেকে দলটির ভবিষ্যৎ নিয়েও নানা মন্তব্য করছেন।

এ বিষয়ে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক গোলাম কবীর বলেন, দলের মধ্যে কোনো অভ্যন্তরীণ কোন্দল নেই। ব্যক্তিগত কারণে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির এখনও কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা পাওয়া যায়নি বলে তিনি জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন