ঢাকা   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া বর্তমান সরকারের স্বচ্ছতার দৃষ্টান্ত: ত্রাণমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম

১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া বর্তমান সরকারের স্বচ্ছতার দৃষ্টান্ত: ত্রাণমন্ত্রী

মাত্র ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া বর্তমান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, বর্তমান সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। এরই অংশ হিসেবে সম্প্রতি অধিদফতরে নিয়োগ পাওয়া ১৮৮ কর্মচারীর প্রত্যেকের আবেদন থেকে যোগদান পর্যন্ত মোট ব্যয় হয়েছে মাত্র ১১২ টাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে নবনিয়োগপ্রাপ্ত ১৮৮ জন কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন ত্রাণমন্ত্রী।

ত্রাণমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে আশার আলো দেখান দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন নবনিয়োগপ্রাপ্ত কর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন